শোক সংবাদ
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ মানিকগঞ্জ-এর সিনিয়র একাউন্টস অফিসার জনাব নুরুল ইসলাম-এর ছোট ছেলে রাফিন আজ রাত ৮:০০ ঘটিকায় ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪ মাস ১৩ দিন।
এই নিষ্পাপ কচি প্রাণের অকাল ও আকস্মিক মৃত্যুতে আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মহান আল্লাহর দরবারে রাফিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং দোয়া করি আল্লাহ যেন এই জান্নাতী পাখিকে কবুল করেন।
সেই সাথে শোকসন্তপ্ত পিতা-মাতা ও পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। আল্লাহ তাআলা যেন তাঁদের এই শোক সহ্য করার ধৈর্য ও তৌফিক দান করেন।
অধ্যক্ষ
আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ মানিকগঞ্জ