Primary Scholarship 2025অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য নোটিশস্মারক নং: এএফএসসিএম/প্রশা/বৃত্তি-২০২৬/.... তারিখ: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
বিষয়: ৫ম শ্রেণির ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫’ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এতদ্বারা আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ মানিকগঞ্জের ৫ম শ্রেণির শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত মোতাবেক আগামী এপ্রিল ২০২৬-এর প্রথম সপ্তাহে (ঈদুল আযহার পূর্বে) ২০২৫ ব্যচের ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উল্লেখ্য যে, এ বছর থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য ২০% কোটা বরাদ্দ রেখে অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করেছে। নির্দেশনা:
মো: মোস্তাফিজুর রহমান
অধ্যক্ষ,
আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ মানিকগঞ্জ। শিক্ষার্থীদের জন্য প্রস্তুতি গাইডলাইন (অ্যাকশন প্ল্যান)যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত (মাত্র ১ মাস), তাই নিচের পদ্ধতিগুলো অনুসরণ করা হবেঃ ক) ফ্লিপড ক্লাসরুম মডেল অনুসরণ: শিক্ষার্থীরা বাসায় নির্দিষ্ট টপিকগুলো আগে পড়ে আসবে এবং ক্লাসে শুধু সমস্যার সমাধান (Problem Solving) করবে। এতে অল্প সময়ে বেশি সিলেবাস শেষ হবে।
খ) মক টেস্ট (Mock Test): সাপ্তাহিক অন্তত দুটি করে পূর্ণাঙ্গ মডেল টেস্ট নেয়া হবে যাতে শিক্ষার্থীরা সময়ের সঠিক ব্যবহারে অভ্যস্ত হয়।
|